২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

আবেদনময়ী হতে পছন্দ করেন এই গলফ তারকা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
আবেদনময়ী হতে পছন্দ করেন এই গলফ তারকা
বিজ্ঞাপন

এফএনএস

সাবেক মার্কিন গলফার পেইজ স্পির‌্যান্স। অধিকাংশ সময়ই খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করেন তিনি। যা নিয়ে তীব্র সমালোচনাও শুনতে হয় সাবেক মার্কিন এই গলফারকে। গলফের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় স্পির‌্যান্স। ইনস্টাগ্রামে স্পির‌্যান্সের অনুসারীর সংখ্যা ৩ দশমিক ৮ মিলিয়ন। সেখানে রকম বাহারি পোশাকে আবেদনময়ী ছবি পোস্ট করেন তিনি। সম্প্রতি কে অ্যাডামসের ‘আপ এণ্ড অ্যাডামস শো’তে এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন এই গলফার জানিয়েছেন, যখন তিনি বেশি আত্মবিশ্বাসী হন তখনই নিজেকে আবেদনময়ী পোশাকে মেলে ধরেন। স্পির‌্যান্স বলেন, ‘আমি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ সেভাবে পোশাক পরি। আমি আবেদনময়ী হতে পছন্দ করি। যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয় তখন আবেদনময়ী হয়। এটা আমার শরীর, আমার পছন্দ এবং আমি কোন পোশাক পরবো তা আমিই নির্ধারণ করি।’ সাবেক মার্কিন এই গলফার আরও বলেন, ‘আপনি খেলার ঐতিহ্যকে সম্মান করতে এবং বজায় রাখতে পারেন। তবে সেটি পোশাকের জন্য হবে না। আমি শুধু আমার ব্যক্তিগত গল্প শেয়ার করার চেষ্টা করছি এবং নিজের কাছে খাঁটি হতে চাই।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন