স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ১৪ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ আগস্ট ২০২৩ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৭ আগস্ট ২০২৩ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলো নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, শাহ্মখদুম কলেজ, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, বরেন্দ্র কলেজ, রাজশাহী, শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, নওহাটা মহিলা কলেজ, পবা, রাজশাহী।
রবিবার (১৩ আগস্ট ২০২৩) আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।#