প্রেসবিজ্ঞপ্তি
মঙ্গলবার (০৮ আগস্ট) রাজশাহী কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের (শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) প্রস্তুতিমূলক পরীক্ষার ফলফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, ২০২১-২০২২ শিক্ষবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর আবু জাফর মোঃ মনিরুল ইসলাম। প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অতঃপর বক্তৃতা পর্বে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে রাজশাহী কলেজ সম্পর্কে স্মৃতিচারণ করে এবং কলেজ প্রশাসন ও শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চায়। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপাধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যার কথা তুলে ধরেন ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন। এরপর শিক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে রাজশাহী কলেজ জা‘মি মসজিদের পেশ ইমাম শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।