স্টাফ রিপোর্টার
এবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া নইতো ১০০ মার্ক কমিয়ে ৫০ মার্কের পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (০৭ আগস্ট) বেলা ১২ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। শিক্ষার্থীরা দাবি জানান, বিগত এএইচএসসি পরীক্ষা গুলো ৫০ মার্কে নেওয়া হয়েছে। করোনাসহ বিভিন্ন অসুবিধা থাকায় শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে এবারের পরীক্ষায় শিক্ষা মন্ত্রণালয় পূর্ণ ১০০ মার্কে পরীক্ষা নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেছে যাতে করে আমরা চরম অসুবিধায় পড়বো। কারণ হিসেবে বলছেন আমাদের সিলেবাস সম্পন্ন শেষ করা হয়নি। সিলেবাদ শেষ না করে আমরা পরীক্ষায় বসলে এবং পূর্ণ মার্কের পরীক্ষা নিলে আমাদের ভালো ফলাফল ভালো হবে না, এমনকি অকৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। তাই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনিসহ প্রধান মন্ত্রীর নিকট দাবি জানান ৫০ মার্কের পরীক্ষা নেওয়ার।