৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি

রাজশাহীর পবায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি লসমী চাকমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব শাকিল আহম্মেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন