রাবিতে বাংলা ট্র্যাক ও বেডস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনভাইরোনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) ও ও বাংলা ট্র্যাক ফাউন্ডেশনএর যৌথ উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের ১০০০ চারা রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এর আগে রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রধান অতিথি নাজমা হক। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য সুলতানুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর মো.হুমায়ুন কবির, সাবেক ব্যাংকার ও রাবি’র সাবেক ছাত্র আব্দুস সালাম ভূঁইয়া,বাংলা ট্র্যাক কমিউনিকেশনের উপদেষ্টা রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিশেষ অতিথর বক্তব্যে বাংলা ক্যাট এর চীফ মার্কেটিং অফিসার তারেক আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠানের মূল কাজ হল বিদ্যুতায়ন করা। দেশের ৭০ ভাগ শিল্পাঞ্চলের বিদ্যুৎ জোগানে তাদের প্রতিষ্ঠান কাজ করছে। রাবিতে এক হাজার ফলজ ও বনজ গাছ লাগানো হবে এ ধরনের কার্যক্রমে তাদের প্রতিষ্ঠান জড়িত থাকতে পেরে তিনি গর্ববোধ প্রকাশ করেন।
রাবি’র প্রফেসর মোঃ হুমায়ুন কবির বেডস ও বাংলা ট্র্যাক প্রতিষ্ঠানকে রাবি প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন নিম গাছ পরিবেশ এত ঠান্ডা রাখে তা বলে বোঝানো যাবে না। গাছ আমাদের প্রকৃত বন্ধু বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে। সারা বিশ্বে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা বেড়েই চলেছে। সবকিছু থেকে বাঁচতে হলে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। প্রতিটি নাগরিক যারা সমাজের সুবিধা নিচ্ছে তাদের সকলের উচিত সমাজ ও পরিবেশকে কিছু দেয়া। বৃক্ষরোপণ কর্মসূচি অনেক খুবই ভালো উদ্যোগ তাই যারা এই মহৎ কাজ শুরু করেছেন তাদের সাধুবাদ জানান তিনি।
প্রধান অতিথি নাজমা হক বলেন, আমেরিকান কোম্পানির বাংলাদেশি ডিলার বাংলা ক্যাট। আসলে গাছ লাগানো একটি সদকায়ে জারিয়া। শুধু গাছ লাগানো নয় এটি পরিচর্যা করতে হবে। গাছের প্রতি ভালোবাসা যদি প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে গাছ লাগাবেন। তিনি রবি প্রশাসনকে ধন্যবাদ জানান গাছ লাগানোর সুযোগ দানের জন্য।
সভাপতির বক্তব্যে রাবির উপ-উপাচার্য সুলতানুল ইসলাম বলেন, বাংলা ট্র্যাক ও বেডস প্রতিষ্ঠান দুটি বিশেষ কিছু গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সবুজে ভরে দেয়ার জন্য এ উদ্যোগ সকলের জন্য উপকার বয়ে আনবে। বর্তমান ছেলে মেয়েরা অনেকেই বিভিন্ন প্রজাতির গাছ চেনে না। ফলে তারা অপকারিতা না জেনে নির্বিচারে গাছ কেটে ফেলতে পারে। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছের সাথে ঠিক আছে উপকারিতা সম্পর্কে তুলে ধরতে হবে। গাছ শুধু আমাদের অক্সিজেন নয় খাদ্য ও অর্থের জোগান দিচ্ছে। রাজশাহী শহর সকলের প্রচেষ্টায় সবুজে ভরে উঠছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প অন্য কিছু নেই।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি বেডস এর প্রকল্প সমন্বয়ক দেবাশীষ কুমার ঘোষ, প্রকল্প ব্যবস্থাপক সানজিদা ইসলাম, এইচআর ডিপার্টমেন্ট হেড আলামিন গাজী, প্রকল্প কর্মকর্তা ফারজানা ইসলাম ও বাংলা ক্যাট এর ডেপুটি ম্যানেজার সলিমুল্লাহ আল আহসান জুয়েল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
