৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে এক বছর পর কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও!

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে এক বছর পর কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও!
বিজ্ঞাপন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর

রাজশাহীর দুর্গাপুরে মৃতদেহ দাফনের এক বছর পর কবর থেকে এক স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও হয়েছে। এমন এক অদ্ভুত ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটছে। উধাও হওয়া মৃতদেহটি উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব আঃ গনি মোল্লার।  মৃতের পরিবারের সদস্যরা এমন ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। কেনই বা কেউ এমন করলো, তার কারণ অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মৃতের পরিবারের সন্তান এরশাদ আলী বলেন, আমার পিতা দুর্গাপুর উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব আঃ গনি মোল্লা ১০৫ বছর বয়সে ২০২২ সালের ২১ জুলাই শুক্রবার রাতে মৃত্যু বরন করেন। সেদিনেই পারিবারিক কবরস্থানের মৃতদেহ সমাহিত করা হয়। মৃত্যু ও দাফনের ঠিক এক বছর পর অর্থাৎ  ২০২৩ সনের ২১ জুলাই দিবাগত রাতে মৃত দেহ উধাও হয়। এ বিষয়টি বিভিন্ন মহল বিভিন্ন ভাবে দেখছেন। তদন্তের ভিত্তিতে এবিষয়টির রহস্য উদঘাটন সহ মৃতদেহটির সন্ধান চেয়েছেন তার পরিবার। এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, মৃতদেহ উধাওয়ের ঘটনার রহস্য উদঘটনে তদন্তে নেমেছে দুর্গাপুর থানা পুলিশ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন