৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ৪:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নাঈম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা টমটম চত্বর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে নিহত মোটরসাইকেলচালক নাঈম মহানগরীর লক্ষ্মীপুরের ভাটাপাড়ার লাল মোহাম্মদের ছেলে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস টমটম চত্বর এলাকা দিয়ে শহরে ঢুকছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন নাঈম। পরে গুরুতর আহত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন