মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল, নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা

Paris
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

এফএনএস

স্কুল, কলেজ ও মাদ্রাসায় নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল বুধবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে তিনি এ সিদ্ধান্তের এ কথা জানান। দীপু মনি বলেন, আমাদের জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হবে। এজন্য আমাদের নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সাথে সমন্বয় করারও সিদ্ধান্ত হয়। গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ এবং আশুরা উপলক্ষে ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সূচি ছিল। শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সাথে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি। তিনি বলেন, বৃহস্পতিবার হিজরি নববর্ষের ছুটি থাকবে। আর রোববার থেকে নিয়মিত ক্লাস হবে। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris