৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় কাল্ব মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইভ সেভিংস বেনিফিট’র চেক বিতরণ 

প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ২:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় কাল্ব মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইভ সেভিংস বেনিফিট’র চেক বিতরণ 
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর মৃত সদস্য নং-২২২, মৃত রমজান আলী এর জমাকৃত সঞ্চয় ও কাল্ব কর্তৃক প্রদানকৃত অনুদান এর চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুর দুইটায় সমিতির কার্যালয়ে পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর আয়োজনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইভ সেভিংস বেনিফিট পরিশোধ কর্মসূচির আওতায় মৃত সদস্যর জমাকৃত সঞ্চয় ও কাল্ব কর্তৃক প্রদানকৃত অনুদান এর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সেক্রেটারি আব্দুল সালাম, ট্রেজারার তোফাজ্জুল ইসলাম, পুঠিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের শাখা ব্যবস্থাপক আলতাব হোসেন, অত্র সমিতির উপজেলা ব্যবস্থাপক আবুল বাশার সহ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কর্মচারী বৃন্দ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন