মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ অভিযান শুরু
প্রেস বিজ্ঞপ্তি
মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর ১৫নং ওয়ার্ডের টিএন্ডটি কলোনী এলাকায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্যানেল মেয়র-১, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। ১৫ দিনের এই অভিযানে পরিস্কার পরিচ্ছন্নতা, ড্রেন পরিস্কার, লার্ভিসাইড দিয়ে মশার লার্ভা ধ্বংস সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১৩০০ কর্মী এই কাজে নিয়োজিত থাকবে। বিশেষ অভিযান শেষে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্বোধনকালে রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন, সপুরা শাহী জামে মসজিদের সেক্রেটারী রফিকুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, মোঃ হাসানুজ্জামান হাসু, মোঃ মাসুম, ১৫নং ওয়ার্ড সচিব ওবায়দুর রহমান শিমুল, স্বাস্থ্য টিমলিডার গোলাম কিবরিয়া, ওয়ার্ড সুপারভাইজার মোঃ উজ্জ¦ল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন টিএন্ডটি মসজিদের পেশ ইমাম আমিনুল ইসলাম।
