সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ তিলো দূতাবাস

Paris
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এফএনএস

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচনের তারিখ যত কাছে আসবে, রাজনৈতিক এসব কর্মকাণ্ড আরও বাড়তে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলো যেকোনো সময় সংঘর্ষ কিংবা সহিংসতায় রূপ নিতে পারে। নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ এড়াতে ও কোনো বড় সমাবেশ থেকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন ও সংবাদমাধ্যম পর্যবেক্ষণে রাখতে হবে। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের যেসব বিষয় মেনে চলার জন্য উপদেশ দেওয়া হয়েছে- সেগুলো হলো জনসমাগম ও আন্দোলন এড়িয়ে চলতে হবে। পারিপার্শ্বিক বিষয়ে সব সময় সচেতন থাকতে হবে। স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করতে হবে, সতর্ক থাকতে হবে। জরুরি যোগাযোগের জন্য সব সময় আপনার ফোনে চার্জ রাখতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris