বাগমারায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে ষান্মাসিক সভার আয়োজন করেন বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমির অধ্যক্ষ ও উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের ষান্মাসিক সভায় প্রশিক্ষক ছিলেন, জেলা ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী মানুয়েল টুডু।
উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির নির্বাহী সদস্য প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক রিনা খাতুন, সদস্য অধ্যাপক নীরেন্দ্রনাথ, মেসবাহুল হক, আশরাফুল ইসলাম, দুরুলহুদা, খন্দকার শাহীদা আলম রফিকুল ইসলাম, আকবর আলী, সমরেশ কুমার সরকার প্রমুখ।
