বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

ঘুষ নেওয়ায় বেতন কমলো শিক্ষা কর্মকর্তার

Paris
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এফএনএস

ঘুষ নেওয়ার অপরাধে নীলফামারীর ডিমলা উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের দুবছরের জন্য বেতন গ্রেড দুই ধাপ কমিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ ও শাস্তির বিষয়টি সার্ভিস বুকে লিপিবদ্ধের আদেশও দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন। গেলো ২৬ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, নুর মোহাম্মদের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী বর্তমান বেতন গ্রেডের দুই ধাপ নিচে অবনমিতকরণ দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ আদেশ ১ জুলাই থেকে কার্যকর হবে এবং পরবর্তী দুই বছর বহাল থাকবে। দণ্ডের মেয়াদ শেষ হলে তিনি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে অবনমিতকরণ বেতন তিনি ভবিষ্যতে বকেয়া হিসেবে পাবেন না। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে ওই কর্মকর্তার বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট অফিসের আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের ২৪ আগস্ট শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের দরদাম করে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এতে ওই কর্মকর্তার শুনানি সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

 


আরোও অন্যান্য খবর
Paris