২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রদবদলের পর যেমন হলো মন্ত্রিসভা

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: lead
রদবদলের পর যেমন হলো মন্ত্রিসভা
বিজ্ঞাপন

বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছেন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেই সঙ্গে একজন প্রতিমন্ত্রীকে মন্ত্রী করার পাশাপাশি আরেকজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এই রদবদলের ফলে বর্তমানে মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৫২ জনে। এতে প্রধানমন্ত্রী ছাড়াও ২৭ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কয়েকজন আছেন। তাদের মধ্যে কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন, তা দেখে নেওয়া যাক একনজরে- মন্ত্রিপরিষদ বিভাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা মন্ত্রণালয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সশস্ত্র বাহিনী বিভাগ: প্রধানমন্ত্রী তারেক রহমান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। পরিকল্পনা মন্ত্রণালয়: মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়: মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। পররাষ্ট্র মন্ত্রণালয়: মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়: উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ (সচিব পদমর্যাদা) । মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভূমি মন্ত্রণালয়: মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। খাদ্য মন্ত্রণালয়: মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শিল্প মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়: মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও উপদেষ্টা মাহদী আমিন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষি মন্ত্রণালয়: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও উপদেষ্টা নজরুল ইসলাম খান। পানিসম্পদ মন্ত্রণালয়: মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী- ফরহাদ হোসেন আজাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী সাচিং প্রু ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়: মন্ত্রী মো. আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। শিক্ষা মন্ত্রণালয়: মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও উপদেষ্টা মাহদী আমিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও উপদেষ্টা মাহদী আমিন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়: মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত ও বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রী মর্যাদা) । ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিজ্ঞান ও প্রযু্ক্িত মন্ত্রণালয়: মন্ত্রী ফকির মাহবুব আনাম ও উপদেষ্টা রেহান আসিফ আসাদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও মো. রাজিব আহসান (সেতু বিভাগ) । রেলপথ মন্ত্রণালয়: মন্ত্রী- শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী- হাবিবুর রশিদ। নৌপরিবহন মন্ত্রণালয়: মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। শুরুতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার আকার ছিল ৫০ সদস্যের। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এরপর ১২ মার্চ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও প্রতিমন্ত্রী কায়সার কামাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। একই দিনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। গত ১ জুন পদত্যাগ করেন মন্ত্রী দীপেন দেওয়ান। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এতে তার পদটিও শূন্য হয়।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন