সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

পাইলট-ইমনের সাক্ষাত নিয়ে তোলপাড়!

Paris
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

আরা ডেস্ক : রাজশাহীর এক সময়ের শীর্ষ শিবির ক্যাডারদের তালিকার প্রথমেই মান ছিল আশরাফুল আলম ইমনের। সে সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা ও রাইফেল কেড়ে নিয়ে পুলিশ পেটানোসহ ৪২টি মামলা ছিল এই সাবেক শিবির নেতার বিরুদ্ধে। সেই শিবির নেতার সঙ্গে এক টেবিলে দেখা গেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে। এ ধরণের একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে রাজশাহীতে চলছে তোলপাড়। বিষয়টি খতিয়ে দেখছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি ছবিতে খালেদ মাসুদ পাইলট মাঝখানে বসে আছেন। আর ইমন তার বাম পাশে এবং ডান পাশে বসে রয়েছেন আরেক সাবেক শিবির নেতা। খালেদ মাসুদ পাইলটের বাড়ি রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায়। ঈদের পর কোন একদিন সাগরপাড়া এলাকায় তাদের দুইজনের সাক্ষত হয় বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, আশরাফুল আলম ইমনের বাড়িও রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায়। ইমন বর্তমানে ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতে ইসলামীর সুরা সদস্য। এছাড়াও তিনি জামায়াতে ইসলামের মিডিয়া শাখার পরিচালকের দায়িত্ব পালন করছেন। সে সুবাদে তিনি ঢাকায় বসবাস করেন।
একাধিক সূত্র মতে, ঈদের পর রাজশাহীতে এসে খালেদ মাসুদ পাইলটসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন জামায়াত নেতা আশরাফুল ইসলাম ইমন। সাগরপাড়ার এলাকার একটি বাড়িতে ওই বৈঠকে সাবেক ক্রিকেটার পাইলট কেন গিয়েছিল তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সূত্রমতে, জামায়াত নেতা ইমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলা, রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল তুহিনের ওপর হামলা ও রগ কাটা মামলা, রাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি আখেরুজ্জামান তাকিমের ওপর হামলা ও রগকাটা মামলা, পুলিশের বিস্ফোরক আইনে মামলাসহ ৪২টি মামলা রয়েছে। এ মামলাগুলোর মধ্যে ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। মূলত: এতো মামলার আসামির সঙ্গে কেন খালেদ মাসুদ পাইলট বৈঠক করছেন এবং সেই ছবি কিভাবে গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে তা নিয়ে রাজশাহীতে চলছে ব্যাপক সমালোচনা ও জল্পনা কল্পনা। এ নিয়ে কথা বলার জন্য খালেদ মাসুদ পাইলটের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি। তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আশরাফুল আলম ইমন বলেন, ‘‘পাইলট ভাইয়ের বাড়ির পাশে আমাদের বাড়ি। আমি ঈদের পর বাড়িতে গিয়েছিলাম। সে সময় তার সঙ্গে আমার সৌজন্য সাক্ষাত হয়েছে প্রতিবেশী বড় ভাই হিসেবে। সেটি কোন নির্ধারিত বৈঠক ছিল না।’’ তিনি আরও বলেন, ‘‘আমার বিরুদ্ধে যে ৪২টি মামলা রয়েছে তা রাজনীতিক মামলা। এর মধ্যে ২৫টি মামলায় আমি বেকসুর খালাস পেয়েছি। বাকি মামলাগুলোতে জামিনে আছি। ওই মামলাগুলোর কোন মেরিট নেই। সেগুলোতেও খালাস পাব বলেও দাবি করেন তিনি। বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও জামায়াত নেতা আশরাফুল আলম ইমনের ছবি গণমাধ্যমে আসলে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নজরে আসে। বিষয়টি নিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। আসলে সেটি কোন বৈঠক নাকি সৌজন্য সাক্ষত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 


আরোও অন্যান্য খবর
Paris