বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

গরম পানি ঢেলে স্বামীকে হত্যাচেষ্টা!

Paris
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এফএনএস

সরিষাবাড়ীতে গরম পানির সাথে  লবন, শুকনা মরিচের গুঁড়ো মিশিয়ে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করেছে স্ত্রী৷ মঙ্গলবার (৪ জুলাই)  সকাল ৮:৩০ মিনিটে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই মাসুদ খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়,প্রথম স্ত্রীর মৃত্যুর পর ধনবাড়ী উপজেলার কাঠালিয়াবাড়ীর নুরুলের মেয়ের সাথে নাছিমা বেগম এর ১৫ বছর পুর্বে সরিষাবাড়ী উপজেলার আমজাদ ভুইয়ার ছেলে রুবেল মিয়া(৩৮) এর সাথে বিবাহ হয়।  বিবাহের পর তাদের পরিবারে ২ কন্যাসন্তান জন্ম হয়।  এরপর রুবেল টারিয়াপাড়া এলাকার রাশেদা নামের এক নারীকে ৩য় বিবাহ করে।  বিবাহের পর থেকে নাছিমাকে একাধিকবার তালাক দিয়ে পুনরায় আবারো বিবাহ করে রুবেল। এ নিয়ে পারিবারিক কলহ চলছে দীর্ঘদিন ধরে। এ ছাড়াও রুবেল তার স্ত্রী নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত। রুবেল এর ভাতিজা আবদুর রশিদ বলেন, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি আমার চাচার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছে।  চাচাকে হত্যার জন্য এ কাজ করেছে চাচী।  পরে চাচাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে যায়। তবে  বিষয়টি নিয়ে সরিষাবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা:মেহেদী হাসান জানান,প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিল।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris