২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ৩ হাজার বিঘা জমির ফসল রক্ষায় খাল খননের দাবি

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, কৃষি
মান্দায় ৩ হাজার বিঘা জমির ফসল রক্ষায় খাল খননের দাবি
বিজ্ঞাপন

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় চকরাজাপুর খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল ও পুনঃখননের দাবিতে স্থানীয় সংসদ সদস্য এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সামান্য বর্ষাতেই প্লাবিত হচ্ছে এলাকার বিস্তীর্ণ ফসলি জমি। খালটি দ্রুত পুনঃখনন করা গেলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে নিয়মিত ফসল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা আত্রাই নদী সংলগ্ন বিশ্ব বাঁধ স্লুইসগেট থেকে কাওয়াবেনী বিল হয়ে সিংগী হাট স্লুইসগেটের মুখ (লুরা হাজির বাড়ি) পর্যন্ত বিস্তৃত ৩ হাজার মিটার দীর্ঘ এই চকরাজাপুর খাল। স্থানীয় গোটগাড়ী বিল, মন্ত্রী বিল, হলুদঘরা বিল, কচুবিলা বিল, ভ্যাবড়ার বিল, কেটেকোলা বিল,ট্যাংগারগাড়ী বিল, চাত্রাবিলা বিল,পদ্মবিলা বিল,বল্যার বিল,হ্যাংচাগাড়ী বিল,ট্যাপাগাড়ী বিল,গুদাবিলা বিল,চুনাগাড়ী বিল,উপরচুনাগাড়ী বিল এবং সোনাবিলাসহ অন্তত ১৬টি ছোট-বড় বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই খালটি। তবে নাব্যতা সঙ্কটের কারণে পানি নিষ্কাশন পথ অবরুদ্ধ হয়ে পড়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা।
প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন মন্ডল বলেন,দীর্ঘদিন ধরে এই দীর্ঘ রুটটিতে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বর্ষা ও জলাবদ্ধতার মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে থাকে। ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।
তিনি আরও বলেন, ্রখালটির পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার ও সচল করা সম্ভব হলে এলাকার প্রায় ৩ হাজার বিঘা জমিতে নিয়মিত ফসল উৎপাদন নিশ্চিত করা সম্ভব হবে। এতে কৃষকদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি জাতীয় খাদ্য উৎপাদনেও বড় ভূমিকা রাখবে। সাধারণ কৃষকের কষ্টের কথা বিবেচনা করে আমরা দ্রুত প্রকল্প গ্রহণ ও খাল খননের জন্য সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং বিএমডিএ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন