সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

এসএসসির ফল প্রকাশ হতে পারে এ মাসের শেষ সপ্তাহে

Paris
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এফএনএস

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি জুলাই মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রস্তাবনা পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ওই তারিখে ফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চিন্তাভাবনা আছে। এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এখন মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী যে তারিখ অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী এই ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। রীতি অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোন দিন ফল প্রকাশ হবে। জানা গেছে, ২৮ ও ২৯ জুলাই। জুমার নামাজের দিন ফল প্রকাশের দৃষ্টান্ত নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশিত হয়েছে। এ অবস্থায় ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬০ দিনের মধ্যে (২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে) ফল প্রকাশের লক্ষ্যে এই প্রস্তাব পাঠানো হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ পরীক্ষার্থী অংশ নেয়।


আরোও অন্যান্য খবর
Paris