সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

মহাকাশে বিশ্বকাপ ট্রফি, বাংলাদেশে আসবে ৭ আগস্ট

Paris
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩

এফএনএস : আর মাত্র কদিন পরই ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরইমধ্যে হয়ে গেলো বিশ্বকাপের ট্রফি উন্মোচন। আর সেই ট্রফি উন্মোচনেই বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে মহাকাশে। আইসিসি নিজেদের ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে পৃথিবী থেকে ১২০,০০০ ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে বিশ্বকাপের ট্রফি। সেই ছবি দেখেই হইচই পড়ে গেছে বিশ্বে। বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে মহাকাশে নিয়ে গিয়ে উন্মোচন করা হয় বিশ্বকাপের ট্রফি। এরপর সেই বেলুনের মাধ্যমেই বিশ্বকাপের উদ্বোধনী আর ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণও করে এই ট্রফি। আয়োজক দেশ ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি। ২৭ জুন থেকে ১৪ জুলাই ভারতেরই বিভিন্ন শহর ভ্রমণ করবে এই ট্রফি। এই ভ্রমণসূচিতে আগামী ৭, ৮, ৯ আগস্ট বাংলাদেশে থাকবে বিশ্বকাপের সোনালি ট্রফিটি।


আরোও অন্যান্য খবর
Paris