২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শৈত্যপ্রবহের তীব্রতা ও পরিধি কমছে

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
শৈত্যপ্রবহের তীব্রতা ও পরিধি কমছে
বিজ্ঞাপন

এফএনএস : দেশের বেশকিছু অঞ্চল গত ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহমুক্ত হয়েছে। গত মঙ্গলবার তিন বিভাগ ও ১৬ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গতকাল বুধবার দুই বিভাগ ও আট অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়। সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা বাড়ে। গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবার সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগসহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন