বুধবার

২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

নৌবন্দর চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য বাড়বে ও অর্থনীতি গতিশীল হবে : লিটন

Paris
Update : সোমবার, ৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজের অগ্রগতি হয়েছে। প্রথম পর্যায়ে ধূলিয়ান হতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এরমধ্যে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সোমবার (০৮ মে) দুপুরে রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাসিক মেয়র।
মতবিনিময় সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে এখনো কিছু কাজ বাকি আছে। সেগুলো বাস্তবায়ন করতে চাই। এবার আমার নির্বাচনী স্লোগান হচ্ছে, উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর উন্নয়ন হচ্ছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। এছাড়া বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। শিগগিরই প্লট বরাদ্দ দেয়া হবে। রাজশাহীর উন্নয়ন যাতে মুখ থুবড়ে না পড়ে, সেটি সবাইকে খেয়াল রাখতে হবে।
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মহিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আব্দুর রকিব বুলবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবীর মুক্তা, সাবেক ছাত্রনেতা এ্যাড আবু রায়হান মাসুদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শেখ জাকাতুল্লাহ।\


আইনজীবীদের সাথে মতবিনিময় : রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার (০৮মে) দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত ১নং পুরাতন বার ভবন হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারো মনোনয়ন দিয়েছেন। আমার জন্মের শহর রাজশাহী। আমার পূর্বপুরুষ এ অঞ্চলে রাজনীতি করেছে। এ নগরীর উন্নয়নে কাজ করতে পেরেছি। নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। রাজশাহী দুই বার পরিবেশ পদক, এগারো বার স্বাস্থ্যসেবায় প্রথম স্থান অর্জন করেছে। রাজশাহী এখন এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন নগরী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাভভোকেট ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মোঃ ইয়াহিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক জমসেদ আলী। সঞ্চালনা করেন এ্যাড মাজেদুল আলম শিবলী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ্যাড জালাল উদ্দিন, এ্যাড রাশেদুন নবী আহসান, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, এ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা।


আরোও অন্যান্য খবর
Paris