বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

আলেম ওলামা ও হাজীদের সঙ্গে লিটনের মতবিনিময়

Paris
Update : সোমবার, ৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের কল্যানে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হবে। এরমধ্যে উপশহর মডেল মসজিদ চালু হয়েছে। হেতেমখাঁ মডেল মসজিদের কাজ চলছে। মেহেরচন্ডী এলাকায় আরেকটি মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া আগামী ৫ বছরে তুরস্কের দৃষ্টিন্দন মসজিদের আদলে রাজশাহীতে বড় সুদৃশ্য একটি মসজিদ নির্মাণ করতে চাই। রবিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহীর সর্বস্তরের আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাসিক মেয়র। প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর কল্যাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বিগত পাঁচ বছরের মধ্যে মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনার কারণে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এরমধ্যেও রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নগরীর প্রায় প্রতিটি ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে। আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক।  মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বিপী, উপদেষ্টা ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোকাদ্দেসুল ইসলাম, উপদেষ্টা ড. কাওসার হুসাইন, উপদেষ্টা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মালেক, সভাপতি আব্দুল গণী আব্বাসী, সদস্য মুফতি শহীদুল ইসলাম। মুফতি আলী আকবর ফারুকীর সঞ্চালনায় সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদৎ আলী।

এদিকে রাজশাহী মহানগরীর সম্মানিত হাজীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার (০৭ মে) বেলা সাড়ে ৩টা থেকে দুপুর ৫টা পর্যন্ত মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীকে নিয়ে আমরা গর্ব বোধ করি।  বিগত পাঁচ বছরে আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনার কারণে সারা বিশে^র ন্যায় এদেশে আমরাও দেড় বছর সকল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়। যে সময় পেয়েছি সেই সময়ে রাজশাহী উন্নয়নে কাজ করে গেছি। নান্দনিক ছোয়া দিয়ে রাজশাহীকে সুন্দর করে গড়ে তুলেছি। ঈদগাহ, কবরস্থান মসজিদের কাজ দৃশ্যমান হয়েছে। রাজশাহীতে দুটি কেন্দ্রীয় মসজিদ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। আরও একটির কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে ২৭শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তা দিয়ে মহানগরীকে সাজিয়ে তুলেছি। উন্নয়ন হলেও এখন কর্মসংস্থানের বিষয়টি ভাবতে হবে। শিল্পায়ণ তেমন হয়নি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ সীমিত। এ অঞ্চলে ব্যবসা প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করি। বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। নৌরুট চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।

ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ কাউসার হুসাইন, বায়তুল্লাহ মেহমান কল্যাণ পরিষদের সভাপতি  আলহাজ¦ ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক ব্যাংকার আলহাজ¦ সেলিম রেজা খান, ওলামা কল্যাণ পরিষদ ২৬নং ওয়ার্ড সেক্রেটারী হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদত আলী।

 


আরোও অন্যান্য খবর
Paris