বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

নগরীর ১৪০০ ইমাম ও আলেমকে ঈদ শুভেচ্ছা উপহার দিলেন মেয়র লিটন

Paris
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের প্রায় ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজনের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ১৫০০ করে টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদেরকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যানে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, উলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মো. ওমর ফারুক ও সহ-সভাপতি মুফতি ইয়াকুব আলী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী। অনুষ্ঠানে উলামা কল্যান পরিষদের উপদেষ্টা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকাদ্দেসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris