সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় লিটনকে জেলা আ’লীগ ও কাউন্সিলরবৃন্দের শুভেচ্ছা

Paris
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন ২১ জুন ২০২৩ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৮টায় নগর ভবনে মেয়রদপ্তর কক্ষে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে এই সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সহ-সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এজাজুল হক মানু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. পূর্নিমা ভট্টাচার্য, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।


এদিকে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেজ্ঞা জ্ঞাপন করেছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। সোমবার (১৭ এপ্রিল) রাতে ভবনে মেয়রদপ্তর কক্ষে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে এই সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান রাসিকের কাউন্সিলরবৃন্দ। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris