প্রেস বিজ্ঞপ্তি
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় আসন্ন এসএসসি ২০২৩ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার কেন্দ্র সচিবগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. আরিফুল ইসলাম, সচিব মো: হুমায়ূন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ২৬৫ টি কেন্দ্রের সচিবগণ। এবারে ২৬৭৮টি প্রতিষ্ঠানের ১০৬২২৩ জন ছাত্র এবং ৯৯৫৭৯ জন ছাত্রী মোট ২০৫৮০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, সচিব জনাব মো: হুমায়ূন কবীর এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. আরিফুল ইসলাম। এছাড়া ৮টি জেলার কেন্দ্র সচিবগণের প্রতিনিধি বক্তব্য রাখেন। সভাপতি তাঁর বক্তব্যে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র সচিব, অভিভাবক, পরীক্ষার্থী, শিক্ষক, জেলা প্রশাসন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক(মাধ্যমিক) মো. মুঞ্জুর রহমান খান। এদিকে বিকেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড চত্ত্বরের বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. আরিফুল ইসলামসহ অত্র বোর্ডের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।