স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নগরভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম কারী মোঃ আবুল খায়ের। শ্রদ্ধা নিবেদনের পূর্বে দিবসটির তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড মোঃ নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, ২৮নং ওয়ার্ড আশরাফুল হাসান, রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আ’লীগ
স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়াজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, সাবেক এমপি রায়হানুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর আ.লীগ
প্রেস বিজ্ঞপ্তি : সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। কর্মসূচী সমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০.৩০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান।
সভায় বক্তারা বলেন, বক্তারা বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার জন্য এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানাচ্ছি। আমাদেরকে এখন থেকেই খায়রুজ্জামান লিটন এঁর উন্নয়ন মূলক কর্মকাণ্ড পাড়া-মহল্লার মানুষদের সামনে তুলে ধরতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, সদস্য শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, জয়নালে আবেদীন চাঁদ, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন সহ নেতৃবৃন্দ।
জেলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে রাজশাহী জেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুিক্তযোদ্ধা মীর ইকবাল। নিজ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। সেই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় অস্থায়ী সরকার শপথ নেয়। তাই এইদিনটি বাঙালী জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য ও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, হিসাবরক্ষক আব্দুল মতিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিয়াপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আরিফুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম, কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল।

রাজশাহী কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। সকাল ১১:০০ মি. উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ কলেজের কর্মচারীবৃন্দ। বাদ জোহর কলেজ জা’মি মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।

মহিলা কলেজ
প্রেস বিজ্ঞপ্তি : সোমবার রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে “ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৩” অনুষ্ঠান উদ্্যাপিত হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঐতিহাসিক মুজিব নগর দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর ঐতিহাসিক মুজিব নগর দিবসের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং “ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মু. কামাল হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মতলেবুর রহমান সরদার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক জনাব মোঃ আব্দুল আলীম। আলোচকগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে মুজিব নগর সরকারের গুরুত্ব তুলে ধরেন।
মান্দা
মান্দা প্রতিনিধি : মান্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ইউএনওর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্যা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, ওসি (তদন্ত) মেহেদি মাসুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা বিজয় কুমার রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নূরজ্জামান, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মান্নান ও আফসার আলী মন্ডল, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
গোমস্তাপুর
গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ পালিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।