বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

রাসিক নির্বাচনে মেয়র লিটনের পক্ষে দলীয় মনোনয়নপত্র দাখিল

Paris
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র দাখিল করেন। রাজধানী ঢাকার ধানমন্ডিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে গত সোমবার (১০ এপ্রিল) তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সিটি মেয়র পদে দলীয় মনোনয়নপত্র দাখিলের পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জানান, আনুষ্ঠানিকভাবে তারা মনোনয়নপত্র দাখিল করলেন। এখন দলীয় প্রধানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড বসে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তারা রাজশাহী ফিরে সে সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। এর পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনের পরবর্তী প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করবেন। সিদ্ধান্ত আসার পর পুরোদমে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়বেন।
মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, সাবেক সহ-সভাপতি সৈয়দ শাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম সরকার আসলাম, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের ৬-৭ জন ওয়ার্ড কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এবার মনোনীত হলে চতুর্থবারের মতো রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরআগে ২০০৮ সালের নির্বাচনে তিনি প্রথমবারের মতো রাজশাহী সিটি মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেনের কাছে পরাজিত হন। তবে ২০১৮ সালের ৩০ জুলাইয়ের নির্বাচনে তিনি আবারও মেয়র নির্বাচন করে জয়লাভ করেন। মেয়র হওয়ার আগে তিনি দীর্ঘদিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ১৯ নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে আবারও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। গত ৩ এপ্রিল দেশের ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।


আরোও অন্যান্য খবর
Paris