২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন তিনদিনে সাড়ে ৩৫ হাজার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন তিনদিনে সাড়ে ৩৫ হাজার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৩৫ হাজার ৬৮৬টি। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এ আবেদন জমা পড়ে। এ প্রক্রিয়া চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বিমল কুমার প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত তিনটি ইউনিটে মোট ৩৫ হাজার ৬৮৬টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ২২ হাজার ৬৪৪টি, ‘বি’ ইউনিটে ১০ হাজার ৪০১টি এবং ‘সি’ ইউনিটে ২ হাজার ৬৪১টি। অধ্যাপক বিমল কুমার আরও বলেন, প্রাথমিক আবেদন শেষে ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন শুরু হয়েছে। চলবে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত। প্রথম দফায় ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন পূর্ণ না হলে পরবর্তী তিনটি ধাপে দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল, তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।এর আগে, ১৫ মার্চ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়ে ২৭ মার্চ শেষ হয়। তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে চার লাখ এক হাজার ৪১৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে ৯৮ হাজার ৬৪৪টি এবং ‘সি’ ইউনিটে এক লাখ ৯৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে। তবে স্বতন্ত্র আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ২৭৩টি। ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) ও ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে ১ ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে িি.িধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ পাওয়া যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন