২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এইচএসসি নির্বাচনি পরীক্ষা শুরু ৩০ মে

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩, ২:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
এইচএসসি নির্বাচনি পরীক্ষা শুরু ৩০ মে
বিজ্ঞাপন

এফএনএস
আগামী ৩০ মে শুরু হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক(এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের টেস্ট (নির্বাচনি) পরীক্ষা। গতকাল রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ৩০ মে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। আগামী ২১ জুনের মধ্যে এ পরীক্ষা শেষ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন