২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবিতে ছাত্রকে মারধরে ২ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবিতে ছাত্রকে মারধরে ২ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র কৃষ্ণকে রুমে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ বলে হত্যার হুমকির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাতে সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক সোলাইমানের বিরুদ্ধে সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে রুমে ডেকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী ছাত্র হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। ওই শিক্ষার্থী দাবি করেন, তাকে হত্যা করে শিবির বলে চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোহরাওয়ার্দী হল প্রশাসন আবাসিক শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তদন্ত কমিটি কয়েকদিন দেরিতে প্রতিবেদন জমা দেয়।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অনুপম হীরা মণ্ডল বলেন, ‘আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি প্রকৃত ঘটনা জানার। সেই অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক শিক্ষক বলেন, ‘কৃষ্ণকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা অনাবাসিক (হলে রুম বরাদ্দ না পাওয়া) হওয়ায় তাদের সিট বাতিল করা যাবে না। তবে ভবিষ্যতে তাদের আবাসিকতা না দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের জন্য প্রশাসনের কাছে সুপারিশ করা হয়েছে।’ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা বিকালে প্রতিবেদন দেখবো।’

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন