সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

দুই বউয়ের পাল্টাপাল্টি আক্রমণে অসুস্থ শাকিব

Paris
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
শারীরিকভাবে ভালো নেই চিত্রনায়ক শাকিব খান। ‘আগুন’ সিনেমার শুটে আহত শাকিবের পায়ে প্লাস্টার করাতে হয়েছে, আছেন বিশ্রামে। এর মাঝে মানসিক চাপে আছেন এই নায়ক। কারণ সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ফের প্রকাশ্যে কথার যুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত শাকিব খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শাকিব এসব নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না। তবে তাঁকে জড়িয়ে এই দুজনের এসব কর্মকাণ্ডের কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি। যার প্রভাব কাজেও পড়ছে। সম্প্রতি এক টেলিভিশন শোতে অপু বিশ্বাসের খোঁচায় নাম উল্লেখ না করে বুবলী দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।

 


আরোও অন্যান্য খবর
Paris