স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও মাইশা সামিহা জামান শ্রেয়া। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া রাসিক মেয়রের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, মাহফুজুল আলম লোটন, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক মো. আব্দুস সোহেল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ। মরহুমা জাহানারা জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে আরো শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর যুবলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর শ্রমিক লীগ, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগ, মতিহার থানা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, জাহানারা জামান স্মৃতি সংসদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, পলিটেকনিক ছাত্রলীগ, শাহমখদুম থানা ছাত্রলীগ, মতিহার থানা ছাত্রলীগ, রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ, রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এছাড়া দিবসটি স্মরণে সকালে উপশহরস্থ রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর নগর ভবন মসজিদ সহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।
রাজশাহী চেম্বার
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সহধর্মিনী এবং রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন এর মাতা মরহুমা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে কবর জিয়ারত এবং চেম্বার জামে মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ (ডলার), হারুন-উর-রশিদ, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক সহ চেম্বার সচিবালয়ের সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা ও সহকারী সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।

১৯ নং ওয়ার্ড
প্রেস বিজ্ঞপ্তি : মরহুমা জাহানারা জামান এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্দ্যোগে নিজ কার্যালয়ে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ছোটবনগ্রাম কাউন্সিলর কার্যালয়ে দারুল নাজাত মাদ্রাসার ছাত্রদের দ্বারা পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়। খতম শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল মজিদ। এছাড়াও শিরোইল কলোনি কাউন্সিলর কার্যালয়ে গতকাল বাদ আসর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন শিরোইল কলোনি জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ মঈনুল ইসলাম আশরাফি। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, শাহমখদুম থানা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মো: লুৎফর রহমান বাবুল, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন রবি, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সহ সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, নাসির উদ্দিন, আব্দুল আজিজ , আলহাজ্ব মোঃ সিদ্দিক, ১৯ নং ওয়ার্ড উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নয়ন হক, মহানগর যুবলীগ নেতা মো: মাহিন হাসান মিথুন, শ্রমিক নেতা আজমুল হক রাজু, যুবনেতা মানিক, ওয়াসিম, অহিদুল, সাজু, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ।

পবা কৃষক লীগ
পবা প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর মা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধার সাথে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা কৃষক লীগের আয়োজনে মরহুমা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি আবুল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক জেলা সদস্য রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, সহ-সভাপতি হাবিবুর রহমান (মুন্তাজ), সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা, প্রয়াত সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান, নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাফি, কাটাখালী পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
দুর্গাপুর
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৬র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৬ ফেব্রুয়ারি) সোমবার দুর্গাপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমা জাহানারা জামান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভার ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ জামান অয়ন, দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান হৃদয় প্রমুখ।