সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ফেসবুক ব্যবহারকারী সংখ্যা এখন কত?

Paris
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস আইটি: গত দুই দশক ফেসবুকে শুধু অগ্রগতিই হয়েছে। সম্প্রতি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দুই বিলিয়ন বা ২০০ কোটিতে পৌঁছেছে। মেটার সর্বশেষ ত্রৈমাসিকে ফেসবুকে সর্বোচ্চ ১৬ মিলিয়ন ব্যবহারকারী যোগ হয়েছে। অবশ্য সংবাদ মাধ্যম এনগেজেট জানিয়েছে, এই সংখ্যাটিতে ফেসবুকই প্রথম নয় বরং এর আগে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি পার করেছে। অবশ্য মেটার ২০২২ সালের রেভিনিউ আশানুরূপ হলেও তা আগের বছরের তুলনায় চার শতাংশ কমেছে। এনগেজেট জানায়, বিশ্লেষকদের সঙ্গে ফোনালাপে জাকারবার্গ জানায়, প্রতিষ্ঠানটির কর্মদক্ষতা বাড়াতে মেটা তার ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত রাখবে। পাশাপাশি আগামী বছরগুলোতে তারা জেনারেটিভ এআইকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। জাকারবার্গ বলেন, জেনারেটিভ একটি অসাধারণ জায়গা যার অনেক রকমের অ্যাপ্লিকেশন রয়েছে। এটা নিয়ে আমরা এমন গবেষণা করতে চাই যেন এর নেতৃত্বের পর্যায়ে আমরা থাকতে পারি। মেটাভার্সে বিনিয়োগে ক্ষতির সম্মুখীন হয়েছে মেটা এমনটাই মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। তার রিয়েলিটি ল্যাব, ভিআর, এআর এবং মেটাভার্স প্রজেক্টে গত বছরের শেষ ত্রৈমাসিকেই প্রতিষ্ঠানটি ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার খুইয়েছে। আর সারা বছরে ক্ষতির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার। ভবিষ্যতে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।


আরোও অন্যান্য খবর
Paris