সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

চন্দ্রজয়ী অলড্রিন ৯৩ বছরে চতুর্থ বিয়ে করলেন

Paris
Update : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

এফএনএস
যখন চাঁদে হাঁটার প্রথম নভোচারীর কথা মনে করা হয়, তখন যে তিনটি নাম মনে আসে তা হলো- নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন ও মাইকেল কলিন্স। নিল আর্মস্ট্রং ২০১২ সালে মারা যান। মাইকেল কলিন্স ২০২১ সালে মারা যান। একমাত্র বাজ অলড্রিন বেঁচে আছেন। তার ৯৩তম জন্মদিনে জানান, তিনি আবার বিয়ে করেছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, চতুর্থবারের মতো বিয়ে করলেন সাবেক মার্কিন মহাকাশচারী। তার দীর্ঘদিনের সঙ্গী আঙ্কা ফাউরেকে বিয়ে করেছেন তিনি। বাজ অলড্রিন তার টুইটার অ্যাকাউন্ট থেকে ৬৩ বছর বয়সী এই নারীকে বিয়ে করার খবর প্রকাশ করেছেন। তিনি এর সঙ্গে একটি ছবিও সংযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তারা। বাজ অলড্রিনের স্ত্রী আঙ্কা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনি এই বিষয়ে পিএইচডি করেছেন। আঙ্কা ‘বাজ অলড্রিন ভেঞ্চার্স’ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। সদ্য বিবাহিত বাজ অলড্রিন খুবই উচ্ছ্বাসিত। তিনি জানিয়েছেন, কিশোর-কিশোরীরা পালিয়ে বিয়ে করলে যেমনটা উদ্দীপ্ত থাকে, ততটা উদ্দীপ্ত বাজ অলড্রিন ও তার স্ত্রী। টুইটার পোস্টে বাজ অলড্রিন লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমার দীর্ঘদিনের সঙ্গী আঙ্কা এবং আমি গাঁটছড়া বেঁধেছি।’গার্ডিয়ানের খবরে বলা হয়, বাজ অলড্রিন এর আগে তিনবার বিয়ে ও তালাক দিয়েছেন। ১৯৫৪ সালে তিনি প্রথম জোয়ান অ্যান নামে একজন নারীকে বিয়ে করেছিলেন। বিয়ের ২০ বছর পর তাদের বিচ্ছেদ হয়। তারপর ১৯৭৫ সালে তিনি বেভারলি ভ্যান জিল নামে আরেক নারীকে বিয়ে করেন। তারা তিন বছর একসঙ্গে ছিলেন। ১৯৮৮ সালে তৃতীয়বার বিয়ে করেন অলড্রিন। লোইস ড্রিগস ২০১২ সাল পর্যন্ত ক্যানন নামের ওই নারীর সঙ্গে ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris