সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিয়েবাড়ি থেকে ছবি শেয়ার করে বিপাকে শ্রাবন্তী

Paris
Update : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

এফএনএস : কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই সমালোচিত হন টালি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে আক্রমণ করতে যেন মুখিয়ে থাকেন ভক্তরা। এবার এক বিয়েবাড়ি থেকে ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হলেন তিনি। সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় টালি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। সেই সিনেমার জন্য বেশ চর্চিত এ নায়িকা। তবে অভিনেত্রী হিসেবে শ্রাবন্তী যত না চর্চায় থাকেন তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি বন্ধুর বিয়েতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে গিয়ে খুব স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি ছবি ক্লিক করেছেন অভিনেত্রী। সাধারণ মানুষের মতো শ্রাবন্তীও বিয়েবাড়িতে তোলা ছবি নিজের ইনস্টা হ্যান্ডলে শেয়ার করেছেন। ব্যস, তারপরই নেতিবাচক কমেন্টের বন্যা। ‘সতেরো নম্বর বিয়ের প্রস্তুতি’ বলে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন এক নেটিজেন। লাল শাড়ি আর সুন্দর মেকআপ করেই বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত সবারই নজর কেড়েছে অভিনেত্রীর সাজ। বর-বউ চেয়ারে বসে সিঙ্গেল ছবি শেয়ার করতেই তীব্র কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। সেই ছবিতে নেটপাড়ার এক সদস্য লিখেছেন, ‘নাতি-নাতনিদের সঙ্গে বিয়ে হবে।’ কেউ আবার শ্রাবন্তীর অসফল বিবাহিত জীবনকে ইঙ্গিত করে লিখেছেন, ‘প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসে প্রেম হয়। আমার তো মশা বসেছিল…এখন কী হবে।’ তবে শুধুই যে কটাক্ষের বাণে বিদ্ধ হয়েছেন এমনটা নয়, অনেকেই তার সৌন্দর্যের তারিফ করেছেন। বিয়েবাড়ির সাজে তাকে সুন্দর লাগছে বলে মন্তব্য করেছেন অনেকে।


আরোও অন্যান্য খবর
Paris