স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে বেশ কয়েক বছর ধরেই ডিস ক্যাবলের ছড়াছড়ি। ডিস ক্যাবলগুলো বছরের অধিকাংশ সময়েই শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাতগুলোর একাংশজুড়ে পড়ে থাকে। যার কারণে, ঐসকল রাস্তা দিয়ে ছোট ও মাঝারি ধরনরে গাড়িঘোড়া চলে চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে। অন্যদিকে পথচারিদেরও কেউ ভোগান্তি নিয়ে করতে হয় চলাফেরা। এই ধরনের সমস্যা প্রায় বছরজুড়ে পরিলক্ষিত হলেও ডিস ক্যাবল অপারেটর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়না। গত ১৪ জানুয়ারি মহানগরীর সবচাইতে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা সাহেব বাজার জিরো পয়েন্টের রাস্তার একাংশজুড়ে অসংখ্য ডিস ক্যাবলের ছেরা তার পরে থাকলেও কেউ এখন অবদি সেগুলো সেখান থেকে অপসারণ করেনি। যার কারনে ঐ রাস্তা দিয়ে চলাচলরত গাড়িঘোড়া ও পথচারিদেরকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ঝুঁকি নিয়ে চলছে ছোট ও মাঝারি আকৃতির যানবাহনগুলো। স্থানীয়দের দেয়া তথ্য মতে, গত শনিবার (১৪-১-২৩) বিদ্যুৎ কর্তৃপক্ষ ঐ স্থানে একটি ট্রান্সফরমার স্থাপনের কাজ করার সময় ডিসের তারগুলো কর্তন করেছে। কিন্তু সেগুলো ক্যাবল অপারেটরের লোকজন সেগুলো নিজ দায়িত্বে অপসারনের কথা থাকলেও এখন অবদি সেগুলো প্রধান সড়ক থেকে এখনো সরানো হয়নি। রাস্তার উপর ঝুঁকিপূর্ণূবস্থায় তারগুলো পরে থাকার কারনে অটোরিক্সা, মটর সাইকেল ও ইজিবাইকের মতো হালকা বাহনগুলো চলাফেরা করছে ঝুঁকি নিয়ে। আর বৃদ্ধ, শিশু ও মহিলারা পড়েছেন চরম বিপাকে। মহসিন আলী ও জাকির হোসেন হোসনে নামের দুজন চালক জানান, গাড়ির চাকার সাথে সেগুলো জড়িয়ে গেলে ঘটতে পারে দূর্ঘটনা। তাই সেগুলো যতশীঘ্র সম্ভব অপসারণ করা প্রয়োজন। এমন অবস্থা শহরের অধিকাংশ রাস্তাগুলোতেই। যার কারনে এই সমস্যা আর ভোগান্তি রূপ নিয়েছে স্থায়ী হিসেবে বলে মন্তব্য সচেতন ব্যক্তিদের।