বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Paris
Update : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। “হে পিতা! তোমার প্রত্যাবর্তনে জাতি পেয়েছিলো মুক্তির দিশা ও বিজয়ের পূর্ণতা। পিতা তোমায় অভিবাদন।” এই শিরোনামকে সামনে রেখে ১০ জানুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। কর্মসূচীসমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মাইকযোগে নগরীতে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সকাল ১০.৩০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, শাহীন আকতার রেনী, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য জহির উদ্দিন তেতু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন তেতু, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, মাসুদ আহমদ, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমত উল্লাহ সেলিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।
রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় নগরভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ। এরপর বঙ্গবন্ধু, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ। এরআগে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টুকু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রামেবি
প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করা হয়। রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোহা: আনোয়ারুল কাদেরর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক ( অ.হি.), পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনিরসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শিক্ষাবোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : দিবসটি উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে বঙ্গবন্ধু শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চেয়ারম্যানের সভাপতিত্বে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নির্যাতিত মা-বোন, ১৫ই আগস্ট কালোরাতে নিহত বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য, জেলাখানায় নিহত ৪ জাতীয় নেতা এবং স্বাধীনতাকামী জনমানসের অসীম ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি মো: আজাদ আলী, উপ-বিদ্যালয় পরিদর্শক হোসনে আরা আরজু, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা: জিয়াউল হক এবং সচিব মো: হুমায়ূন কবীর। বক্তরা আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানান অধ্যায় ও ত্যাগ-তিতিক্ষার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য রাখেন।
রাকাব
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় চত্ত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব প্রধান কার্যালয়ের সকল বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও সিবিএ নেতৃবৃন্দসহ প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরবর্তীতে বঙ্গবন্ধু অঙ্গনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জেলা পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিুকুল ইসলাম, সদস্য-২ (তানোর) মো: মাইনুল ইসলাম, ও সহকারী প্রকৌশলী এজাজুল আলম।
উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য-২ (মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী ও সদস্য-৭ ( পুঠিয়া) মো: আসাদুজ্জামান মাসুদ সহ অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ।
বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রেস বিজ্ঞপ্তি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২ টায় দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির ইতিহাস বিভাগের প্রফেসর বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. আবুল কাশেম, এনবিআইইউ’র আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আইইউএসির অতিরিক্ত পরিচালক শিক্ষক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

পবা
পবা প্রতিনিধি : মঙ্গলবার (১০ জানুয়ারি) পবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, দপ্তর সম্পাদক আব্দুল মাননান, যুগ্ন-সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সহ-সভাপতি সুফিয়া হাসান, সাবেক যুগ্ন-সম্পাদক মোতাহার হোসেন, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রেজওয়ান কারিম প্রমুখ।
লালপুর
সংবাদদাতা, লালপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে গোপালপুর পৌর আওয়ামীলীগ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালপুর পৌরসভা চত্বরে আয়োজিত সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন সাধীর, দয়রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু, কৃষকলীগের নেতা রফিকুল বাশার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল,পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris