সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

অভিনেত্রীকে গুলি করে হত্যা

Paris
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে গুলি করে হত্যা করা হয়েছে ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। গতকাল বুধবার ভোরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বামী প্রকাশ কুমার। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের এক কন্যা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকাশ। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার এজাহারের বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন- ‘পরিবারটি নিজেদের গাড়িতে কলকাতার দিকে যাচ্ছিল। তারা সকাল ৬টার দিকে একটি নির্জন জায়গায় গাড়িটি থামায়। মূলত, প্রকাশ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। ঠিক তখন তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। আলিয়া প্রতিরোধ করার চেষ্টা করলে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়।’ প্রকাশ কুমার একজন চলচ্চিত্র পরিচালক। আর ইশা আলিয়া ঝাড়খন্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। তার ভালো নাম রিয়া কুমারি। তবে ইশা আলিয়া নামেই পর্দায় পরিচিত তিনি। প্রকাশ কুমার বলেন- ‘আমার স্ত্রী মেয়েকে নিয়ে গাড়িতেই বসে ছিল। দুর্বৃত্তরা আমার মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে আমার স্ত্রী গাড়ি থেকে নেমে প্রতিরোধের চেষ্টা করে। আর ওই সময়ে ওরা ইশাকে গুলি করে দেয়।’ স্থানীয়দের মতে, এলাকাটি জনশূন্য হওয়ায় কুমার সাহায্য চাইতে প্রায় দুই কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যান। আহত ইশাকে দ্রুত উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris