২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হানিমুনে ফুরফুরে মেজাজে দম্পতি

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ২:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
হানিমুনে ফুরফুরে মেজাজে দম্পতি
বিজ্ঞাপন

এফএনএস
কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গেই গাঁটছড়া বাধেন অভিনেত্রী। রাজকীয়ভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পরপরই বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন এই দম্পতি। ছুটিতে চলে গেছেন হানিমুনে। আর হানিমুনের জন্য বেছে নিয়েছেন অস্ট্রিয়াকে। বর্তমানে অস্ট্রিয়ার ভিয়েনায় হানিমুন উপভোগ করছেন নব দম্পতি। বেশ দারুণ সময় কাটাচ্ছেন দুজনে। সেই সঙ্গে বড়দিনের আনন্দ উপভোগ করছেন। সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সকলের সাথে। অভিনেত্রী তার স্বামীর সাথে একটি ছবি পোস্ট করেছেন যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। দম্পতিকে একসঙ্গে বেশ প্রানোচ্ছ্বল দেখা গেছে। হানসিকা তাদের অবকাশের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছেন ভক্তদের সাথে। দুজনের একসঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে তার স্বামী সোহেল তাকে ধরে রেখেছেন এবং হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। হানসিকা একটি কালো এবং সাদা ডোরাকাটা সোয়েটার পরেছিলেন। সোহেল পরেছিলেন একটি কালো হুডি জ্যাকেট। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিয়েনার আলোকিত রাস্তার ছবি এবং ক্রিসমাস ট্রি’ও শেয়ার করেছেন। স্বামী-স্ত্রী হিসেবে এটিই দম্পতির প্রথম বড়দিন ও নববর্ষ। তাই এই বিশেষ দিনটিকে স্মরনীয় করে রাখতে কোনো কমতি রাখছেন না এই নব দম্পতি। ভক্তরাও বেশ খুশি তাদের প্রিয় অভিনেত্রীর এমন হাসিমুখ দেখে। সূত্র : পিঙ্কভিলা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন