শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

রাবিতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা দেখলেন ব্যবহারিকের যন্ত্রপাতি উধাও

Paris
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

আরা ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ব্যবহারিক কক্ষ থেকে শিক্ষার্থীদের ১৬টি যন্ত্রপাতি চুরি হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা চুরির বিষয়টি জানতে পারেন। ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা চলছে। শনিবার তাদের “উড কোলাজ” বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। চুরি হয়ে যাওয়া প্রতিটি যন্ত্রপাতির মূল্য ২৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে।
এদিকে, এ ঘটনায় প্রহরীরা একে অপরকে দোষারোপ করছেন। জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম প্রহরীর দায়িত্বে থাকেন। গতকাল শুক্রবার সুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষা পর শনিবার সকালে পরীক্ষা দিতে আসেন। তারা রুমে ঢুকে দেখতে পায় তাদের ব্যবহারিক যন্ত্র গুলো উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬ টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭ টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও চুরি হয়েছে। শিক্ষার্থীরা বলেন, গত ২৩ ডিসেম্বর প্রহরীরা বুঝতে পারে রুমের তালা ভাঙ্গা। কিন্তু তারা আমাদের জানায়নি। আমারা পরীক্ষা দিতে এসে দেখি আমাদের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে। এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ ঘটনা ওই বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেবে।

 


আরোও অন্যান্য খবর
Paris