সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

অমিতাভ বচ্চনের কড়া সমালোচনা করলেন তসলিমা

Paris
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী আলোচিত লেখক তসলিমা নাসরিন। সমকালীন নানা বিষয়ে কথা বলে থাকেন তিনি। তার মন্তব্য নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। তবে এসবের তোয়াক্কা করেন না এই লেখক। এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কড়া সমালোচনা করলেন তিনি। আর তার জবাব দিয়েছেন অমিতাভের পুত্র বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অভিষেক বচ্চন অভিনীত সিনেমা ‘দশভি’। গত ৭ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। এতে মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান অভিষেক। সম্প্রতি এ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। পুত্রের এই সম্মাননা পাওয়ার পর নিজের টুইটারে অভিব্যক্তি প্রকাশ করেন অমিতাভ। তাতে তিনি লিখেন- ‘আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা উত্তরে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।’ অমিতাভ বচ্চনের এই টুইট তসলিমা নাসরিনের দৃষ্টি এড়ায়নি। গত বৃহস্পতিবার এ নিয়ে টুইট করেন তসলিমা নাসরিন। কড়া সমালোচনা করে তিনি লিখেন, ‘অমিতজি নিজের সন্তানকে এতটাই ভালোবাসেন যে, তিনি ভাবেন তার যাবতীয় ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। তিনি ভাবেন তার পুত্রই সেরা। আমি মনে করি, অভিষেক ভালো। কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’ তসলিমা নাসরিনের এই টুইট অভিষেকের নজরে এসেছে। এ নিয়ে পাল্টা টুইট করেছেন তিনি। এ অভিনেতা লিখেন, ‘আপনি ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তার (অমিতাভ বচ্চন) সমকক্ষ কেউ হতেই পারবেন না। অমিতাভ বচ্চন সারা জীবন সেরাই থাকবেন, তার ছেলে হিসেবে আমি গর্বিত।’


আরোও অন্যান্য খবর
Paris