প্রেস বিজ্ঞপ্তি
বে-সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত নার্সারী হতে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার সকাল ১০ টা হতে ১২.৩০ পর্যন্ত রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক এ আয়োজনে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শণ করেন বৃত্তি পরীক্ষা প্রদান কমিটির মহা সচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি রফিকুল আলম, মহিষাল বাড়ী আল ইসলাহ্ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, মহিষাল বাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, শিক্ষা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহীম হোসেন, ইস্ট ওয়েস্ট স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ আখতার হোসেন, ভিশন মডেল স্কুলের পরিচালক মোঃ মুক্তার হোসেন, দূর্গাপুর আলহাজ¦ মকবুল হোসেন স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ শরিফুল ইসলাম, মোহনপুর এ.সান কেজি স্কুলের পরিচালক মোঃ আব্দুল কাদের, রাজশাহী প্রভাত বিদ্যালয় অধ্যক্ষ শিরিন আক্তার, রাজশাহী কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ইমতিয়াজ আলী খান সহ বৃত্তি পরীক্ষা প্রদান কমিটির সদস্যবৃন্দ।