সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

নেইমারের ভবিষ্যৎ কী?

Paris
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

আরা ডেস্ক
ক্রোয়েশিয়ার কাছে হেরে আপাতত হেক্সা মিশনের ইতি ঘটেছে ব্রাজিলের। দলের ব্যর্থতায় এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছেন নেইমার। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হৃদয় ভাঙার পর বলেছেন, তিনি নিশ্চিত নন হলুদ জার্সিতে আর মাঠে নামবেন কিনা। ক্রোয়াটদের কাছে শুটআউটে বিদায়ের পর ব্রাজিলের প্রাণভোমরা বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি এখন কিছুই জানি না। হিট অব দ্য মোমেন্টে আমার মনে হয় কথা বলা ঠিক নয়।। হয়তো এখন সহজভাবে কোনও কিছু ভাবতেও পারছি না।’ নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত নেইমার বলেছেন, ‘এখনই সব শেষ করে দেওয়ার কথা বললে বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। তবে কোনও কিছুর নিশ্চয়তাও দিতে পারছি না। এখন দেখা যাক সামনে কী হয়।’ তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি এখন আরও সময় নেবো। এখনই ব্রাজিলের জন্য হয়তো দরজা বন্ধ করছি না। আবার এটাও শতভাগ বলছি না আমি পুনরায় ফিরে আসবো।’


আরোও অন্যান্য খবর
Paris