২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মালিক সমিতি জানালো ১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২, ৪:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মালিক সমিতি জানালো ১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে
বিজ্ঞাপন

১০ ডিসেম্বর (আগামীকাল শনিবার) ঢাকা শহর, শহরতলী এবং আন্তজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির রমনার কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিক নেতাদের এক যৌথ সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করার জন্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় যৌথসভা অনুষ্ঠিত হয়। -এফএনএস
সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সভায় সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিকসহ ঢাকাস্থ সকল পরিবহন কোম্পানির প্রায় ৩০০ জন মালিক- শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। নেতারা ১০ ডিসেম্বর গাড়ি চলাচল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওইদিন ঢাকা শহর, শহরতলী এবং আন্তজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে বলে সিদ্ধান্ত নেন। ১০ ডিসেম্বর গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন