২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবির খেলা কক্ষে মারামারি, ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবির খেলা কক্ষে মারামারি, ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
বিজ্ঞাপন

আরা ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খেলা কক্ষে চিৎকার চেঁচামেচিকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে ছাত্রলীগ নেতাসহ আহত হয়েছেন ৩ শিক্ষার্থী। সোমবার (০৫ ডিসেম্বর) ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের খেলা কক্ষে মারামারির এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থীরা হলেন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও তানভির। অপর পক্ষের শেখ উৎস ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হলের আবাসিক শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের খেলা কক্ষে ক্যারামবোর্ড ও টেবিল টেনিস খেলার সময় উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র আরিফুল ইসলাম ও তানভিরের সঙ্গে ফাইন্যান্স বিভাগের শেখ উৎসের বাকবিতণ্ডার হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় দুজন মাথায় ও একজন পায়ে গুরুতর আঘাত পান। পরে তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ এম নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আহত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছি। হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করবে। এছাড়া কাল ইতিহাস ও ফাইন্যান্স বিভাগের শিক্ষকরা আলোচনায় বসবেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন