সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ইভ্যালিতে আটকে থাকা টাকা ও গ্রাহক তালিকার তথ্য চায় ই-কমার্স সেল

Paris
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহক তালিকার তথ্য আগামী ১১ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইভ্যালির পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার পরিমাণ এবং গ্রাহক তালিকার তথ্য আগামী ১১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে উপ-সচিব সাঈদ আলী বলেন, ইভ্যালির কী পরিমাণ টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে রয়েছে আর গ্রাহক সংখ্যা কত আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সে তথ্য জানাতে বলা হয়েছে। তিনি জানান, সম্প্রতি ইভ্যালির নতুন চেয়ারম্যান শামীমা নাসরিন আমাদের সঙ্গে দেখা করে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন। সে সময় ইভ্যালি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া হয়। বিষয়টি বিস্তারিতভাবে মন্ত্রণালয়কে লিখিতভাবে উপস্থাপনের জন্য ইভ্যালির চেয়ারম্যানকে বলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris