সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

৪০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৯৬৪ জন

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

এফএনএস : ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে ১০ হাজার ৯৬৪ জন পাশ করেছেন। গতকাল বুধবার পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) এক সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গতকাল বুধবার বলেন, কমিশনের সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মোট ১০ হাজার ৯৬৪ জন চূড়ান্তভাবে পাস করেছে। পিএসসির ওয়েবসাইটে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে।

তিনি জানান, কমিশনের সভায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত হয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেয়া তিন লাখ ২৭ হাজার জনের মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

আবেদনের সময় বাড়ল : এদিকে চাকরিপ্রার্থীদের দাবির পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসের আবেদনের সময় দুই মাস বাড়ানো হয়েছে। আবেদন জমার শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আবেদনপত্র জমার শেষ তারিখ ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (৩ এপ্রিল সন্ধ্যা ৬টা) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনার্স শেষবর্ষের অনেক বিষয়ের পরীক্ষার ফল আটকে যায়। সেই সব শিক্ষার্থী অনার্স শেষ করে বিসিএসে অংশ নিতে আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।


আরোও অন্যান্য খবর
Paris