২২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। আমরা ভ্যাকসিন প্রয়োগের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য কিছুকিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা।

তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তিনি বলেন, ভ্যাকসিন আসবে কী আসবে না? দাম বেশি হলো কেন? দিলে কী হবে-তারা এসব কথা বলে। তবে তাদের ধন্যবাদ, তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সময়মতো ভ্যাকসিন কিনতে পেরেছি, আনতে পেরেছি। আশা করছি আল্লাহর রহমতে আমরা এর মাধ্যমে দেশের মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হবো। মানুষের মৌলিক অধিকার পূরণ করা আমাদের কর্তব্য। আমরা চেষ্টা করি মানুষের সেবা করে যেতে। বক্তব্যের পর প্রধানমন্ত্রী টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন