২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির পরও ১৩২৬ আসন ফাঁকা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির পরও ১৩২৬ আসন ফাঁকা
বিজ্ঞাপন

এফএনএস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মানে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ১ হাজার ৯৯০টি আসনের মধ্যে ৬৬৪ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করেছেন। সে হিসাবে দ্বিতীয় মেধাতালিকায় ভর্তির পরও ১৩২৬ আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। এ তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি। প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি শেষে আসন খালি রয়েছে ১ হাজার ৩২৬টি। আসন খালি থাকা সাপেক্ষে শিগগির তৃতীয় মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, ভর্তির সঠিক সংখ্যা এখন বলা যাচ্ছে না। যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন তারা অনেকেই আবার অন্য বিশ্ববিদ্যালয়েও মাইগ্রেশনের মাধ্যমে চলে যেতে পারে। বর্তমান ভর্তির সংখ্যাটা যে ঠিক থাকবে তা এখনই বলা যাচ্ছে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন